বিদ্যালয়ের নিয়মাবলী
1. শিক্ষাদানের ভাষা হবে বাংলা। তবে ইংরেজি ভাষা ও গণিত শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব থাকবে।
2. প্রতি শ্রেণিতে সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া হবে।
3. ছাত্র-ছাত্রীদের পোশাক (Uniform) ও পাঠ্য পুস্তক বিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
4. প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা সম্বন্ধে ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবক/অভিভাবিকা পূর্ণ জ্ঞাত হওয়া বাঞ্ছনীয়।
5. কোনো ছাত্র-ছাত্রী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একবার শ্রেণি থেকে অন্য শ্রেণিতে যাওয়া, কোনো সংবাদ নেওয়া বা দেওয়া একেবারেই নিষিদ্ধ।
6. প্রতিদিন ছাত্র-ছাত্রীদের ক্লাস উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং উপস্থিতির উপরিভাগ থাকতে হবে।
7. কোনো ছাত্র-ছাত্রী অনুপস্থিত থাকলে প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে অভিভাবকের লিখিত করতে হবে।
8. বিদ্যালয়ের নিয়ম এবং কর্তৃপক্ষের নির্দেশ অভিভাবক/অভিভাবিকাদের অবশ্যই অনুসরণ করতে হবে।
9. ছাত্র-ছাত্রীদের প্রতিটি বিষয়ে জন্য আলাদা আলাদা খাতা ব্যবহার করতে হবে।
10. প্রত্যেক মাসের বেতন (টিউশন ফি/গাড়ি ভাড়া) সেই মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
11. বেতন পরিশোধ করতে অভিভাবক (গার্ডিয়ান) বা তার পক্ষে কারো আসতে হবে।
12. রাস্তায় খোলা খাবার অনুমতি করবে না।
13. একই শ্রেণিতে কোনো ছাত্র-ছাত্রী পর পর দুবার অনুত্তীর্ণ হলে (ফেল করলে) তাকে T.C দেওয়া হবে।
14. কোনো অভিভাবক/অভিভাবিকা যদি বিদ্যালয়ের কোনো শিক্ষক বা শিক্ষিকার সাথে বাজে আচরণ করে তাহলে তার ছেলে/মেয়েকে বিদ্যালয় থেকে T.C দেওয়া হবে।
15. বার্ষিক পরীক্ষায় পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অধিকারীকে এককালীন “হাজী বিমলা” বৃত্তি প্রদান করা হয়।
